মরিচ্যা বাজারে এসআরবি-১৫ এর অভিযান: ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩
প্রকাশের সময় :
এক ঘন্টা আগে
১৮
পড়া হয়েছে
মরিচ্যা বাজারে এসআরবি-১৫ এর অভিযান: ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, ২৩ নভেম্বর,২০২৬ কক্সবাজার
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শনিবার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার পান বাজার রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৩ নভেম্বর) এসআরবি-১৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা এলাকায় টহলরত এসআরবি-১৫, সিপিএসসি’র একটি চৌকস দল জানতে পারে, মাদক কেনাবেচার উদ্দেশ্যে মরিচ্যা বাজারের পান বাজার রোডে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশে ইয়াবা নিয়ে আসে এবং দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নানা যানবাহনের মাধ্যমে তা পরিবহন ও কেনাবেচায় জড়িত।