, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের প্রস্তাব টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম, বিদেশি পিস্তল ও ২৫৪ রাউন্ড গুলিসহ আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান ঢাকাসহ ৮ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন শিখা অনির্বাণে শ্রদ্ধা, বীরত্বের উত্তরাধিকারীদের সংবর্ধনা বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ৩০ পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

সমুদ্রসীমার নিরাপত্তা ও কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে আলোচনা

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo)। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।

এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে।

বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে জি-টু-জি (G2G) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ (SAR), ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার (VBSS), ড্রোন অপারেশন (UAV/UAS) এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (MDA) ডেটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে ইতালির সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস টেকনোলজি, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিতে উভয়পক্ষ একমত পোষণ করে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জনপ্রিয়

চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে