, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের প্রস্তাব টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম, বিদেশি পিস্তল ও ২৫৪ রাউন্ড গুলিসহ আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান ঢাকাসহ ৮ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন শিখা অনির্বাণে শ্রদ্ধা, বীরত্বের উত্তরাধিকারীদের সংবর্ধনা বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ

বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের প্রস্তাব

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ১৯ পড়া হয়েছে

বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের প্রস্তাব

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬:

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং নতুন উচ্চতায় উন্নীত করতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ (রোববার) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে থাইল্যান্ডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডগামী রোগীদের প্রতি দেশটির সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব রোগীকে বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হয়, তাঁদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সুবিধা সহজ করার অনুরোধ জানান তিনি। জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণকারী রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদা অর্জনে বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (RCEP) বাংলাদেশের অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষার প্রতি থাইল্যান্ড সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমায়ুন কবির।

এ ছাড়া গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

জনপ্রিয়

চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ

বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের প্রস্তাব

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে