, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পুলিশের দায়িত্বে রাজনৈতিক পরিচয়ের প্রভাব চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই শ্রমিকের মৃত্যুর পরও প্রশ্নের মুখে রাসায়নিক ব্যবসার নিরাপত্তা, ঝুঁকিতে কর্ণফুলী নোমান কলেজ রোড বইয়ের পাশাপাশি খেলনা দিয়ে শেখানো হবে প্রাথমিকের শিশুদের রাজধানীতে উত্তরখানে চার বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ‘কিলার শিবলু’ রাজধানীতে ডিএনসির অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬ সিআরএর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু মাদ্রাসার অর্থ বরাদ্দের নামে বিগত সরকার ও স্থানীয় এমপির কাছ থেকে নেওয়া বরাদ্দ নিয়ে নয় ছয়ের অভিযোগ শিশুর নিরাপদ ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী জব্দ প্রায় ১ কোটি ৯৩ লাখ মিটার অবৈধ জাল, উদ্ধার ১ হাজার ৯৯ কেজি ইলিশ সহ গ্রেপ্তার ১৬৯

শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১৫ পড়া হয়েছে

গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে নতুন বোর্ড, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

স্বাধীন খবর ঢাকা ১ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের রাজপথ ছেড়ে কারখানায় ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন মন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারা অনুযায়ী ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। নিরপেক্ষ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যক্ষ ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, নতুন মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে শ্রমিকদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকেরা দ্রুত রাজপথ ছেড়ে নিজ নিজ কারখানায় ফিরে যাবেন এবং উৎপাদন কার্যক্রমে অংশ নেবেন।

নতুন মজুরির পরিমাণ কবে নির্ধারণ করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে স্বাধীনভাবে আলোচনা ও পর্যালোচনা করে উপযুক্ত নিম্নতম মজুরি নির্ধারণ করবেন।

শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে