, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান ঢাকাসহ ৮ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন শিখা অনির্বাণে শ্রদ্ধা, বীরত্বের উত্তরাধিকারীদের সংবর্ধনা বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমে এক বেলার খাবার বিতরণ করল নাজমা চৌধুরী ফাউন্ডেশন পটিয়ায় বৃদ্ধ শিক্ষিকার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জালিয়াতির অভিযোগ,জমি লিখে দিতে প্রাণনাশের হুমকি নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার আসামি ১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়, খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ২৬ পড়া হয়েছে

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান

দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য প্রচারের অনুরোধ সংস্থাটি

স্বাধীন খবর নিজস্বপ্রতিবেদক ২২ নভেম্বর ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য বিকৃত, আংশিক কিংবা অতিরঞ্জিতভাবে গণমাধ্যমে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংস্থার কার্যক্রম ও বিভিন্ন দুর্ঘটনা-দুর্যোগসংক্রান্ত তথ্য প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি দুটি মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ডের পর নিহতদের সমর্থকদের প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধির বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কিছু গণমাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা না বলেই তাঁর নামে বক্তব্য প্রকাশ এবং কোনো কোনো ক্ষেত্রে বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যা দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপনের অভিযোগ করেছে সংস্থাটি।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, পাঠকপ্রিয়তা, প্রচারসংখ্যা কিংবা অনলাইন ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগের মতো স্পর্শকাতর ঘটনায় যাচাইবিহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এমনকি তা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য ঝুঁকিও তৈরি করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থার সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাই কোনো অপতথ্য, বিভ্রান্তি কিংবা দায়িত্বহীন কর্মকাণ্ডের সঙ্গে সংস্থার নাম জড়ানোর আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা জরুরি।

সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সংস্থাটি অনুরোধ জানিয়েছে, ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা বা সদস্যের বক্তব্য গ্রহণ কিংবা সংস্থার কার্যক্রমসংক্রান্ত তথ্যের জন্য মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিশেষ করে দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অপ্রয়োজনীয় সাক্ষাৎকার দিতে অনুরোধ বা প্ররোচিত না করার আহ্বান জানানো হয়েছে। এতে উদ্ধারকাজের স্বাভাবিক গতি ও কর্মীদের মনোযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার জন্য নির্ধারিত জনবল ও সময়ের অপচয় হতে পারে।

এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে অবগত নন—এমন কর্মকর্তা বা সদস্যের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে অবহিত ব্যক্তির বক্তব্য নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। সংবাদ প্রকাশের আগে বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য দেওয়ার যথাযথ কর্তৃত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সংস্থাটি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যমের সঙ্গে গঠনমূলক সহযোগিতা বজায় রাখার পাশাপাশি সংস্থাটিকে কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়ানো থেকে বিরত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রমের নির্বিঘ্নতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংবাদ বিজ্ঞপ্তি।

জনপ্রিয়

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে