, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান ঢাকাসহ ৮ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন শিখা অনির্বাণে শ্রদ্ধা, বীরত্বের উত্তরাধিকারীদের সংবর্ধনা বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমে এক বেলার খাবার বিতরণ করল নাজমা চৌধুরী ফাউন্ডেশন পটিয়ায় বৃদ্ধ শিক্ষিকার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জালিয়াতির অভিযোগ,জমি লিখে দিতে প্রাণনাশের হুমকি নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার আসামি ১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়, খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ

পটিয়ায় বৃদ্ধ শিক্ষিকার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জালিয়াতির অভিযোগ,জমি লিখে দিতে প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ৮২ পড়া হয়েছে

পটিয়ায় বৃদ্ধ শিক্ষিকার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জালিয়াতির অভিযোগ,জমি লিখে দিতে প্রাণনাশের হুমকি

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদন কামাল পারভেজ, চট্টগ্রাম :

প্রায় ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার ব্যাংক হিসাবের গোপনীয় স্টেটমেন্ট তাঁর অনুমতি ছাড়াই সংগ্রহ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধু ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ নয়, পৈতৃক সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী শান্তি চৌধুরী। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা চেয়ে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন তিনি।
শান্তি চৌধুরীর অভিযোগ, তাঁর একমাত্র দেবরপুত্র আশীষ মসকোরী এবং পটিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের নকলনবিশ (এক্সট্রা মোহরার) দিবাকর চৌধুরী ওরফে সোহাগের যোগসাজশে জনতা ব্যাংকের আছাদগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কানু বণিক তাঁর ব্যাংক হিসাবের গোপন স্টেটমেন্ট সরবরাহ করেন।

যেভাবে গোপন স্টেটমেন্ট সংগ্রহের অভিযোগ:

আবেদনে শান্তি চৌধুরী উল্লেখ করেন, কর্মজীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং স্বামীর সম্পত্তি বিক্রির টাকা তিনি জনতা ব্যাংক পিএলসির পটিয়া শাখায় জমা রেখেছিলেন। তাঁর হিসাব নম্বর ০১০০০২৪১৩০৮৫৫। বয়সজনিত অসুস্থতা ও পারিবারিক কারণে তিনি বর্তমানে আর্থিক ও সামাজিকভাবে অসহায় অবস্থায় রয়েছেন।
তাঁর দাবি, নিজের অজান্তে ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করে তা বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের কাজে ব্যবহার করা হয়েছে। এমনকি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও ১০ জুলাই ২০২৬ তারিখে স্মারক নম্বর ১০৩৫-এর মাধ্যমে একটি অভিযোগ জমা দেওয়া হয় বলে তিনি আবেদনে উল্লেখ করেছেন।

প্রশ্ন উঠেছে, একজন গ্রাহকের অনুমতি কিংবা যথাযথ আইনগত কর্তৃত্ব ছাড়া তাঁর ব্যাংক হিসাবের গোপনীয় তথ্য কীভাবে তৃতীয় পক্ষের হাতে গেল? ব্যাংকের কোন প্রক্রিয়ায় স্টেটমেন্ট সরবরাহ করা হয়েছিল, সংশ্লিষ্ট কর্মকর্তা তা অনুমোদন করেছিলেন কি না এবং এ ক্ষেত্রে কোনো লিখিত আবেদন বা ক্ষমতাপত্র ছিল কি না—তা খতিয়ে না দেখে অন্য এক শাখা আছাদগন্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কানু বণিক কিভাবে স্টেটমেন্ট দিলো।

স্টেটমেন্ট নেওয়ার কথা স্বীকার, তবে বলছেন পুরোনো ঘটনা:

এদিকে অভিযোগে নাম আসা আশীষ মসকোরী পূর্বের সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদে ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার কথা স্বীকার করে বলেন এটা পুরনো ঘটনা।অভিযোগকারী পক্ষের দাবি, আশীষ মসকোরী ও দিবাকর চৌধুরীর যোগসাজশে ব্যাংক কর্মকর্তা কানু বণিক ওই স্টেটমেন্ট সরবরাহ করেছিলেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার নথিপত্র, স্টেটমেন্ট ইস্যুর রেকর্ড এবং অনুমোদনসংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা জরুরি।

স্বামীর জমি লিখে দিতে চাপ, প্রাণনাশের আশঙ্কা:

শান্তি চৌধুরীর অভিযোগ, ব্যাংক হিসাব ও পাসবুকের তথ্য অন্যদের হাতে চলে যাওয়ায় তিনি আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে স্বামীর সম্পত্তি তাঁদের নামে লিখে দিতে তাঁকে মুঠোফোনে চাপ দেওয়া হচ্ছে। রাজি না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।বিবাহিত একমাত্র কন্যা স্বামীর সংসারে থাকায় এবং নিজের বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি একাকিত্ব ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে আবেদনে জানিয়েছেন।

১৯ অক্টোবর ব্যাংকে বৈঠক, অভিযোগ প্রত্যাহারের চেষ্টা?:

ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে ১৯ অক্টোবরের একটি বৈঠককে কেন্দ্র করে। অভিযোগকারী শান্তি চৌধুরীকে জনতা ব্যাংকের পটিয়া সদর শাখায় ডেকে নেওয়া হয়। তাঁর অভিযোগ, সেখানে প্রথমে তাঁকে অভিযোগ প্রত্যাহার এবং আপসনামায় স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক দেব বড়ুয়া, নগরীর চকবাজার শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দীন, পটিয়া শাখার সিনিয়র অফিসার বিধান দেব, আছাদগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কানু বণিক, অভিযোগে অভিযুক্ত আশীষ মসকোরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসির উদ্দীন এবং হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মাস্টারসহ শান্তি চৌধুরী।

আইজিপি-দুদকসহ বিভিন্ন দপ্তরে আবেদন:

শান্তি চৌধুরী তাঁর আবেদনের অনুলিপি জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, দুদক চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
তিনি ব্যাংক হিসাবের গোপনীয় তথ্য কীভাবে অন্যের হাতে গেল, এর সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত কি না এবং তাঁকে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।
তদন্তের মুখে ব্যাংকের তথ্য সুরক্ষা:
একজন প্রবীণ গ্রাহকের ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের। কোনো গ্রাহকের অনুমতি ছাড়া তাঁর হিসাবের তথ্য তৃতীয় পক্ষকে সরবরাহ করা হয়ে থাকলে তা ব্যাংকের তথ্য সুরক্ষা ও গ্রাহক গোপনীয়তার প্রশ্ন সামনে আনে।
এ বিষয়ে বক্তব্য জানতে আছাদগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কানু বণিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

অন্যদিকে, ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপনা পরিচালকের ইউংস শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তিনি উল্টো প্রতিবেদকের কাছে জানতে চান, তাঁর মুঠোফোন নম্বর কে দিয়েছেন। পরে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, কোনো তথ্যও দিতে পারব না। আপনারা আমাদের কল সেন্টারে ফোন দিয়ে জেনে নিন। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর Daily earth এর বিশেষ প্রতিনিধির কাছে বলেন এবিষয়ে কতৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছেন সাইবার এ্যক্ট অধিনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

জনপ্রিয়

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান

পটিয়ায় বৃদ্ধ শিক্ষিকার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জালিয়াতির অভিযোগ,জমি লিখে দিতে প্রাণনাশের হুমকি

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে