, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের প্রস্তাব টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম, বিদেশি পিস্তল ও ২৫৪ রাউন্ড গুলিসহ আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান ঢাকাসহ ৮ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন শিখা অনির্বাণে শ্রদ্ধা, বীরত্বের উত্তরাধিকারীদের সংবর্ধনা বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

রোববার (২২ নভেম্বর) সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ঘুরে দেখেন। তিনি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এরপর বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। এ সময় সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দায়িত্ব পালনরত বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ-ইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ছাড়া যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন।

বিজিবি মহাপরিচালকের এ পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জনপ্রিয়

চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে