, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট

  • প্রকাশের সময় : ১৭ মিনিট আগে
  • ১৭ পড়া হয়েছে

*সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,২৬ নভেম্বর, ঢাকা।

রমজানের আগে নিত্যপণ্যের বাজারকে আরেক দফা উস্কে দিতে সয়াবিন তেলের দাম বোতলজাত প্রতি লিটার ২০৭ টাকা ও খোলা সয়াবিন ১৮৮ টাকা করার প্রস্তাব অনুমোদন করায় সরকারের এই সিদ্ধান্তকে চরম দায়িত্বহীনতার পরিচায়ক বলে মন্তব্য করেছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

তিনি বলেন, সয়াবিন তেলের আমদানিকারকরা রমজানের আগে দাম বাড়ানোর রিহার্সেল হিসেবে এই দাম বাড়িয়েছেন। আর সরকার যেন দাম বাড়াতে বাধ্য হন, সেজন্য সরবরাহ বন্ধ করে দেন। এমনিতেই গার্মেন্টস শ্রমিকসহ সীমিত আয়ের মানুষরা নিত্যপণ্যের অসহনীয় দাম বৃদ্ধি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করছেন, সে সময় সয়াবিন তেলের এই দাম বৃদ্ধি নিত্যপণ্যের বাজারকে আরেক দফা অস্থির করবে।

নাজের হোসাইন বলেন, রমজানকে সামনে রেখে দাম বাড়ানোর জন্য বেশ কয়েক সপ্তাহ ধরেই ব্যবসায়ীরা নানা ফর্মুলা বের করছেন। সর্বশেষ ২০২২ সালে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ হয়েছিল। তখন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ অনেক অজুহাত সামনে আনলেও এবার সেরকম কোনো অজুহাত দাঁড় করাতে না পারলেও ব্যবসায়ীদের চাপে সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করলো।

তিনি আরও বলেন, সরকারকে ১৮ কোটি ভোক্তার স্বার্থ না দেখে শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করে নীতি প্রণয়ন করা হলে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত না হয়ে জনবিক্ষোভ দানা বাঁধতে পারে।

জনপ্রিয়

‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার

সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ১৭ মিনিট আগে