, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার পার্বত্য মন্ত্রীর মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী*

বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে
  • ১৪ পড়া হয়েছে

*বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,ফেনী, ২৬ নভেম্বর ২০২৬

বিশেষ পদ্ধতিতে প্রাইভেটকারে ইয়াবা ফিটিং করে পাচারের সময় ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুইটি প্রাইভেটকার যোগে কতিপয় মাদক কারবারি কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বহন করে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের সময় ফেনী জেলার ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং স্টেশনের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্টে দুপুর ১টা ৪০ মিনিটে একটি প্রাইভেটকার তল্লাশিকালে ১। মো. তারেক (২১), পিতা- দেলোয়ার হোসেন, সাং- উত্তর পুকুরিয়া তেলী পাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ২। নাজমুল হক (২৫) (ড্রাইভার), পিতা- আমিনুল হক, সাং- সাদিনগর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রামদের আটক করা হয়। তাদের কাছ থেকে জানা যায়, পেছনে অপর একটি প্রাইভেটকারে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে।

পরবর্তীতে দুপুর ১টা ৫০ মিনিটে উল্লিখিত প্রাইভেটকারটি চেকপোস্টের দিকে আসলে তল্লাশিকালে ৩। আবুল হাশেম (২০), পিতা- আমির হামজা, সাং- পশ্চিম ডিগলিয়া পালং, ৪। মো. ইউসুফ (২০) (ড্রাইভার), পিতা- মৃত ফরিদ আলম, সাং- পশ্চিম রত্না, ৫। মো. ইমন-হাসান (২০), পিতা- মনির আহমদ, সাং- মহুরী পাড়া, সর্ব থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদের আটক করা হয়।

এ সময় উক্ত প্রাইভেটকারের সামনের অংশে ইঞ্জিনের পাশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি কার্টুনের ভিতর রক্ষিত খাকি রঙের কাগজে মোড়ানো দুইটি ইয়াবার বান্ডিল থেকে সর্বমোট ১৯ হাজার ৬০০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে সংগ্রহ করে পরবর্তীতে দেশের বিভিন্ন জেলাসমূহের মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেপ্তারকৃত অভিযুক্তদের, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকার সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট

বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে