, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার পার্বত্য মন্ত্রীর

সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের*

  • প্রকাশের সময় : ১২ মিনিট আগে
  • ১৭ পড়া হয়েছে

*সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,২৬ নভেম্বর, ঢাকা

জাতীয় সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুনর্বিবেচনা এবং রাজনীতিতে মেধাবী ও দক্ষ ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, দেশে অনেক যোগ্য, দক্ষ ও পেশাদার মানুষ রয়েছেন, যাঁরা রাজনীতিতে আসতে চান না। অথচ সংসদকে কার্যকর করতে হলে তরুণ প্রজন্ম, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী মানুষের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের দি সিক্স সিজনস হোটেলে ‘How Can the Jatiya Sangsad Be Made More Efficient and Effective’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে দায়িত্ব পালনের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এ জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে নতুন করে ভাবতে হবে। এর সংশোধন নিয়েও আলোচনা করা দরকার।

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে কায়সার কামাল বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে সংসদীয় কমিটির ক্ষমতা, সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, ক্ষুণ্ন হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছিল। তখন একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হয়।

কায়সার কামাল অভিযোগ করেন, ২০০৮ সালের পর দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সংসদকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কার্যকর বলে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সংসদ পাওয়া গেছে। এখানে সরকারি ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার চমৎকার পরিবেশ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংসদকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি বলেন, দিন শেষে দেশটি সবার। দেশকে নতুনভাবে গড়ে তুলতে সরকারি ও বিরোধী দলসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট ফেলো, নরওয়ের দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশ নেন। তাঁরা সংসদকে আরও দক্ষ ও কার্যকর করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় সেমিনারটির আয়োজন করে ঢাকা ট্রিবিউন।

জনপ্রিয়

সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের*

সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের*

প্রকাশের সময় : ১২ মিনিট আগে