, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমার সীমান্তের মাদকপথে র‌্যাবের হানা, উদ্ধার ৩ কেজি ‘আইস’ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা পাহাড়ে অবৈধ অস্ত্র বন্ধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: মীর হেলাল ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ১০ লাখ ডলার বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তল-হ্যান্ডকাফ সহ ৫ জন গ্রেপ্তার দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে গণসংহতির সমাবেশ গেন্ডারিয়ায় গোলাগুলি, বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মিয়ানমার সীমান্তের মাদকপথে র‌্যাবের হানা, উদ্ধার ৩ কেজি ‘আইস’

  • প্রকাশের সময় : ৫০ মিনিট আগে
  • ১৫ পড়া হয়েছে

মিয়ানমার সীমান্তের মাদকপথে র‌্যাবের হানা, উদ্ধার ৩ কেজি ‘আইস’

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় অভিযান চালায় র‌্যাবের টেকনাফ ক্যাম্পের একটি দল।

রাত আনুমানিক ১টা ১০ মিনিটে একটি বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট তিন কেজি কথিত অ্যামফিটামিনজাতীয় ক্রিস্টাল মেথ (আইস) ছিল। প্যাকেটগুলোর গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৫০ মিনিট আগে