, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউটার্ন নিতে গিয়ে বাসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল সাংবাদিক রনির গাড়ি পুলিশি পাহারার মধ্যেই ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, রহস্যের খোঁজে পুলিশ সহমর্মিতার বার্তা নিয়ে কাপাসগোলায় নাজমা চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা চট্টগ্রামের জামালখান: নামের আড়ালে মোগল আমলের এক সেনা কর্মকর্তার ইতিহাস যেদিন প্রত্যাশারা মরে যায়, সেদিনই জন্ম নেয় আত্মমর্যাদার নতুন সত্তা হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীমারেখার স্বাধীনতা রাস্তা নাকি হাসপাতালের জায়গা, সাজিনাজের জমি নিয়ে বিরোধ শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি, শিল্প ও পরিবহন খাতে বিনিয়োগে চীনের সঙ্গে সমঝোতা

ইউটার্ন নিতে গিয়ে বাসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল সাংবাদিক রনির গাড়ি

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

ইউটার্ন নিতে গিয়ে বাসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল সাংবাদিক রনির গাড়ি

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় রাজাখালীর দিকে ইউটার্ন নেওয়ার সময় বাসের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক কামরুজ্জামান রনি। সংঘর্ষের তীব্রতায় তাঁর ব্যবহৃত প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। তবে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন সাংবাদিক কামরুজ্জামান রনি।

দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর তিনি বাসায় ফিরে যান। পরে বিষয়টি বাকলিয়া থানাকে অবহিত করেন তিনি।

সাংবাদিক কামরুজ্জামান রনি স্বাধীন খবর কে জানান, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সংশ্লিষ্ট বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক রনির সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যোগাযোগ করেন। দুর্ঘটনার পর তিনি বাসায় ফিরে গেলেও তাঁর সুস্থতা কামনা করেছেন সহকর্মীরা।

দুর্ঘটনায় জড়িত বাসচালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে নগরের সড়কে যানবাহন চলাচলে সতর্কতা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে