, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আগ্রাবাদে ৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকৃত ১১টি সড়ক উদ্বোধন করলেন সিটি প্রশাসক ডা. শাহাদাত গাজীপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাসুম খান গ্রেফতার বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী রিয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্ট সমাপ্ত এক রাতের দুই অভিযান, পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার চার মরিচ্যা বাজারে এসআরবি-১৫ এর অভিযান: ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পানের ঝুড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ

আগ্রাবাদে ৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকৃত ১১টি সড়ক উদ্বোধন করলেন সিটি প্রশাসক ডা. শাহাদাত

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১৭ পড়া হয়েছে

আগ্রাবাদে ৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকৃত ১১টি সড়ক উদ্বোধন করলেন সিটি প্রশাসক ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক,২৩ নভেম্বর ,স্বাধীন খবর, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের তিনটি আবাসিক এলাকায় ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি কর্ণফুলী, সোনালী ও বসুন্ধরা আবাসিক এলাকার ১১টি সড়কসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের উদ্বোধন করেন।

উদ্বোধন হওয়া কাজের মধ্যে কর্ণফুলী আবাসিক এলাকার সাতটি সড়ক ৪ কোটি ৫ লাখ টাকা, সোনালী আবাসিক এলাকার সড়কসমূহ ৯০ লাখ টাকা, বসুন্ধরা আবাসিক এলাকার ৪ ও ৭ নম্বর সড়ক ৩ কোটি ৭৩ লাখ টাকা এবং ৬ নম্বর লেনের উন্নয়নকাজ ৫৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্পের আওতায় সড়ক সংস্কার, ড্রেন ও আরসিসি স্ল্যাব নির্মাণ, ম্যাকাডম ও বিটুমিনাস কার্পেটিং, সিমেন্ট কংক্রিট ঢালাই, রোড মার্কিং এবং ক্যাটস আই স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে কর্ণফুলী আবাসিক এলাকায় প্রায় ২ হাজার ৮৩৮ ফুট সড়কের উন্নয়ন করা হয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট আবাসিক এলাকাগুলোতে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: প্রশাসক

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে কাজ করছে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি নগরকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা নগরীর বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণ করছি। কিন্তু এসব ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা হলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে এবং আবারও জলাবদ্ধতা সৃষ্টি হবে। নাগরিকদের শুধু উন্নয়নকাজের সুবিধাভোগী হলে চলবে না, এসব উন্নয়ন টেকসই রাখার দায়িত্বও নিতে হবে।

প্রশাসক বলেন, নগরীর প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের আবাসিক এলাকা ও অলিগলির সড়ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্ষাকাল শেষ হওয়ায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজ আরও জোরদার করা হয়েছে। আগামী কয়েক মাসে বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। নগরীর কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না।

তিনি আরও বলেন, উত্তর আগ্রাবাদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুরবস্থা ও পানি নিষ্কাশনের সমস্যা ছিল। এসব সমস্যা নিরসনে বসুন্ধরা, নিরিবিলি, আপন, সবুজবাগ, মনসুরাবাদ, রঙ্গিপাড়া, আনন্দপুর ও আগ্রাবাদ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন আবাসিক এলাকায় সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শেখ মুজিব রোডের দুই পাশে সড়ক ও ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন এলাকায় বক্স ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।

উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের অর্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়। তাই প্রতিটি প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হচ্ছে কি না, তা দেখার অধিকার জনগণের রয়েছে। কোনো ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করলে কিংবা কাজের মান নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনকে জানাতে হবে।

*আমার চট্টগ্রাম অ্যাপে ৭ হাজার অভিযোগ*

নাগরিক সেবা সহজীকরণে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, নগরবাসীর বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে ‘আমার চট্টগ্রাম অ্যাপস’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা রাস্তার খানাখন্দ, নষ্ট সড়কবাতি, ড্রেনের স্ল্যাব না থাকা, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনাসহ বিভিন্ন সমস্যার ছবি তুলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। গত চার মাসে এই অ্যাপের মাধ্যমে প্রায় ৭ হাজার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৫০০টি অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

তিনি বলেন, একটি নগরের সব সমস্যা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের একার পক্ষে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা সম্ভব নয়। কিন্তু নাগরিকরা যদি নিজ নিজ এলাকার সমস্যা সম্পর্কে নিয়মিত তথ্য দেন, তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়।

৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ

নগরীর সামাজিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, শুধু সড়ক, ড্রেন ও অবকাঠামো নির্মাণ করলেই একটি শহর বাসযোগ্য হয়ে ওঠে না। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খেলাধুলার সুযোগ সম্প্রসারণের বিষয়ে প্রশাসক বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ১১টি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু সড়ক নির্মাণ কিংবা অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নয়। আমরা এমন একটি চট্টগ্রাম গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, শিশুরা খেলাধুলার সুযোগ পাবে, ড্রেনে পানি জমে থাকবে না, রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকবে এবং নাগরিকরা সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, প্রশাসকের নির্দেশনায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়ক, ড্রেন, আলোকায়ন ও অন্যান্য নাগরিক অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। বিশেষ করে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত সড়কের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দাদের নিজস্ব উদ্যোগে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থার প্রশংসা করে বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে এ ধরনের নাগরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রকাশের সময় : এক ঘন্টা আগে