গাজীপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাসুম খান গ্রেফতার
প্রকাশের সময় :
৩ ঘন্টা আগে
১৮
পড়া হয়েছে
গাজীপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাসুম খান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ,২৩ নভেম্বর ,স্বাধীন খবর
গাজীপুর সদর থানা এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড অ্যামুনিশনসহ মো. মাসুম খান (৫৫) কে গ্রেফতার করেছে এসআরবি-১।
সোমবার (১৭ নভেম্বর) আনুমানিক বিকেল ৩টা ২৫ মিনিটে এসআরবি সদর দপ্তর ইন্ট উইং-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১, সিপিএসসি, গাজীপুরের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাজীপুর সদর থানাধীন পূর্ব ভুরুলিয়া মধ্যপাড়া সাকিনস্থ ধৃত আসামি মো. মাসুম খানের বসত বাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪টি তাজা অ্যামুনিশন এবং ১টি বাটনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমনে এবং অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, এজাহারনামীয় আসামি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারক চক্র, ধর্ষণকারী ও চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের মাধ্যমে এসআরবি সাধারণ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।