, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান ঢাকাসহ ৮ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন শিখা অনির্বাণে শ্রদ্ধা, বীরত্বের উত্তরাধিকারীদের সংবর্ধনা বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমে এক বেলার খাবার বিতরণ করল নাজমা চৌধুরী ফাউন্ডেশন পটিয়ায় বৃদ্ধ শিক্ষিকার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জালিয়াতির অভিযোগ,জমি লিখে দিতে প্রাণনাশের হুমকি নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার আসামি ১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়, খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ

আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমে এক বেলার খাবার বিতরণ করল নাজমা চৌধুরী ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ৪২ পড়া হয়েছে

আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমে এক বেলার খাবার বিতরণ করল নাজমা চৌধুরী ফাউন্ডেশন

স্বাধীন খবর চট্টগ্রাম ২১ নভেম্বর ২০২৬

মানবিক ভালোবাসা আর মমত্ববোধ ছড়িয়ে দিতে আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমের প্রবীণদের জন্য এক বেলার খাবার বিতরণ করেছে নাজমা চৌধুরী ফাউন্ডেশন।

এদিন ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর জাকিয়া জিহান ও অন্য সদস্যরা বৃদ্ধাশ্রমে গিয়ে প্রবীণ মা-বাবাদের সঙ্গে সময় কাটান, তাঁদের খোঁজ-খবর নেন এবং নিজ হাতে এক বেলার খাবার পরিবেশন করেন। খাবারের পাশাপাশি ছিল আন্তরিক আড্ডা, হাসি আর মমতার মুহূর্ত। অনেক প্রবীণই এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

এসময় জাকিয়া জিহান জানান, বৃদ্ধ বয়সে একাকীত্বই সবচেয়ে বড় কষ্ট। শুধু খাবার নয়, একটু ভালোবাসা, একটু সময় আর একটু যত্নই তাঁদের মুখে হাসি ফোটাতে পারে। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।

তিনি আরও বলেন, নাজমা চৌধুরী ফাউন্ডেশন ভবিষ্যতেও নিয়মিতভাবে আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমসহ এতিমখানা ও অসহায় মানুষের পাশে থাকবে।

খাবার বিতরণ শেষে প্রবীণদের সঙ্গে ছবি তোলা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সম্পূর্ণ হয়েছে।

জনপ্রিয়

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান

আনন্দ নিবাস বৃদ্ধাশ্রমে এক বেলার খাবার বিতরণ করল নাজমা চৌধুরী ফাউন্ডেশন

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে