, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী মাকে হত্যার পর ফোন বন্ধ, ১৭ ঘণ্টায় পিবিআইয়ের হাতে ছেলে মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ টোল প্লাজার কাছে থামল বাস, তল্লাশিতে বের হলো ৭ কেজি গাঁজা গুলি ছুড়ে পালানোর চেষ্টা, সীমান্তে পিস্তল-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক শিক্ষা শুধু ডিগ্রি নয়, মানুষ হওয়ার শিক্ষাও জরুরি: ডিসি জাহিদ ডিএমপির গণমাধ্যম শাখায় নতুন উপকমিশনার আকতার হোসেন রৌফবাদে ‘নিষেধাজ্ঞার’ মধ্যেই জমি কেনাবেচা, উঠছে সরকারি জমি দখলের অভিযোগ টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২

টোল প্লাজার কাছে থামল বাস, তল্লাশিতে বের হলো ৭ কেজি গাঁজা

  • প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

টোল প্লাজার কাছে থামল বাস, তল্লাশিতে বের হলো ৭ কেজি গাঁজা

স্বাধীন খবর মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ ঘটনায় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমণ্ডল এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনাগামী ওই বাসে তল্লাশি চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ধনপুর এলাকার ইয়াসিন (৫৫) ও ধনাইতরী এলাকার আব্দুল আলীম (৪৫)। তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয়

মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

টোল প্লাজার কাছে থামল বাস, তল্লাশিতে বের হলো ৭ কেজি গাঁজা

প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে