ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আকতার হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
মো. আকতার হোসেন ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০২১ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান তিনি। পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ) অর্জন করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগে যোগদানের আগে মো. আকতার হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে ইংরেজি বিষয়ে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেছেন।