, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএমপির গণমাধ্যম শাখায় নতুন উপকমিশনার আকতার হোসেন রৌফবাদে ‘নিষেধাজ্ঞার’ মধ্যেই জমি কেনাবেচা, উঠছে সরকারি জমি দখলের অভিযোগ টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২ চিকিৎসার বকেয়া ১৯ লাখ টাকা, মৃত্যুর পরও মিজানের মরদেহ নিয়ে অনিশ্চয়তা কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চান বাংলাদেশ নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের পাশে থাকার বার্তা, সহায়তার আশ্বাস খলিলুর রহমানের মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতা কি হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে? সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

ডিএমপির গণমাধ্যম শাখায় নতুন উপকমিশনার আকতার হোসেন

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ১৭ পড়া হয়েছে

ডিএমপির গণমাধ্যম শাখায় নতুন উপকমিশনার আকতার হোসেন

স্বাধীন খবর:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আকতার হোসেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ পদে পদায়ন করা হয়।

মো. আকতার হোসেন ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০২১ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান তিনি। পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ) অর্জন করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগে যোগদানের আগে মো. আকতার হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে ইংরেজি বিষয়ে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেছেন।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে