, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
  • ২০৬ পড়া হয়েছে

সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্বাধীন খবর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮১ লাখ ১২ হাজার ২২০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।্
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল পৃথকভাবে অভিযান চালায়।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, ফুসকা, মোবাইল ফোন, আমল কুল, চকলেট, বাজি, গরু, পন্ডস পাউডার, মোটরসাইকেল ও সিএনজি জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৮১ লাখ ১২ হাজার ২২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের

সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের সময় : ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬