, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের দুই অর্জন হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’ সালাম না দেওয়াকে কেন্দ্র করে ম্যাক্সে কর্মীকে মারধরের অভিযোগ দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ অপরাধী চক্রের লাগাম টানতে ২৪ বছর পর ‘ক্লিন হার্ট’-এর আদলে অভিযান সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে সিআরএর নতুন সদস্যদের বরণ পার্কিংয়ে দোকান, সড়কে গাড়ি—জিইসি মোড়ে অনিয়মের জট ল্যাবএইডে ডেলিভারি চিকিৎসার খরচ নিয়ে প্রশ্ন, ৬৫ হাজার থেকে বিল ৯৮ হাজার চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি

সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
  • ৮৯ পড়া হয়েছে

সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্বাধীন খবর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮১ লাখ ১২ হাজার ২২০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।্
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল পৃথকভাবে অভিযান চালায়।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, ফুসকা, মোবাইল ফোন, আমল কুল, চকলেট, বাজি, গরু, পন্ডস পাউডার, মোটরসাইকেল ও সিএনজি জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৮১ লাখ ১২ হাজার ২২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের দুই অর্জন

সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের সময় : ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬