, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন পাহাড়ের প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স ও সমন্বিত পর্যটন রোডম্যাপের তাগিদ পার্বত্য মন্ত্রীর বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ, কনসার্ট উল্লাসে উত্তাল শহীদ শাহজাহান মাঠ পুলিশের হস্তক্ষেপের পরও CFVA আয়োজনের প্রস্তুতি, অনুমতি নিয়ে ধোঁয়াশা বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা পেটে ও মোটরসাইকেলের সিটে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, পৃথক অভিযানে উদ্ধার ২১,৯০০ ইয়াবা টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবার বড় চালান জব্দ, আটক নেই কেউ

পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ২৬ পড়া হয়েছে

পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা

জাকিয়া জাহান স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি ২৮/১১/২৬:

এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে পেটে ইয়াবার অস্তিত্ব, পরে স্বাভাবিক প্রক্রিয়ায় উদ্ধার করা হয় মাদকের পোটলাগুলো পেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা বহনের অভিযোগে সালমা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে এসআরবি-৭। চট্টগ্রামের পটিয়ায় একটি বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে আটক করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে পরীক্ষায় তাঁর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। এরপর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তাঁর পেট থেকে ৩৮টি প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পটিয়া থানার জুলুর দিঘীর পাড় এলাকায় এসএম কমিউনিটি সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে এর দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিরা হলেন সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭)। সালমা কক্সবাজারের মহেশখালী এবং তারেক বান্দরবানের আলীকদম এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তাঁর সঙ্গে থাকা নারী যাত্রী পেটের ভেতরে ইয়াবা বহন করছেন। পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে সালমার পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত করেন।

এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় সালমার পেট থেকে একে একে ৩৮টি স্বচ্ছ পলিথিনের প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটের ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো জামজাতীয় পোটলা ছিল। প্রতিটি পোটলায় পাওয়া যায় ৫০টি করে ইয়াবা। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৯০০ পিস ইয়াবা।

এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় আটক সালমা বেগম ও মো. তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে