, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন পাহাড়ের প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স ও সমন্বিত পর্যটন রোডম্যাপের তাগিদ পার্বত্য মন্ত্রীর বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ, কনসার্ট উল্লাসে উত্তাল শহীদ শাহজাহান মাঠ পুলিশের হস্তক্ষেপের পরও CFVA আয়োজনের প্রস্তুতি, অনুমতি নিয়ে ধোঁয়াশা বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা পেটে ও মোটরসাইকেলের সিটে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, পৃথক অভিযানে উদ্ধার ২১,৯০০ ইয়াবা টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবার বড় চালান জব্দ, আটক নেই কেউ

পাহাড়ের প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স ও সমন্বিত পর্যটন রোডম্যাপের তাগিদ পার্বত্য মন্ত্রীর

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

*পাহাড়ের প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স ও সমন্বিত পর্যটন রোডম্যাপের তাগিদ পার্বত্য মন্ত্রীর*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,খাগড়াছড়ি, ২৮ নভেম্বর:

পাহাড়ের জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি উপজেলায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা এবং তিন পার্বত্য জেলাকে কক্সবাজারের সাথে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি, স্বাস্থ্য এবং যোগাযোগব্যবস্থাকে ঢেলে সাজানো এখন সময়ের দাবি।

আজ শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এই সভার আয়োজন করে।

বক্তব্যে স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে সাচিং প্রু জেরি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের জরুরি স্থানান্তরে প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স থাকা অত্যন্ত জরুরি। একটি অ্যাম্বুলেন্সের অভাবে যেন কোনো রোগী ঝুঁকিতে না পড়েন, সেজন্য জেলা পরিষদকে উপজেলাভিত্তিক জনবল নিয়োগ ও প্রয়োজনীয় বরাদ্দের বিষয়টি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি মহালছড়ি ও দীঘিনালাসহ দুর্গম এলাকায় সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাথে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরে পার্বত্য মন্ত্রী বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে কক্সবাজারের সাথে সংযুক্ত করে আন্তঃমহাসড়ক ও সমন্বিত পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এ লক্ষ্যে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের সাথে আলোচনার মাধ্যমে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা হবে, যা পুরো পার্বত্য অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এ ছাড়া পার্বত্য অঞ্চলের কৃষি খাতকে সমৃদ্ধ করতে কৃষিমন্ত্রীর আসন্ন পার্বত্য চট্টগ্রাম সফরে এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্ত্রণালয়ের আর্থিক সীমাবদ্ধতা ও চলমান প্রকল্পের দায়বদ্ধতার প্রসঙ্গ টেনে মন্ত্রী সাচিং প্রু জেরি উল্লেখ করেন, বিগত সময়ের প্রায় ১৮০ কোটি টাকার বকেয়া দায় এবং জাতীয় পর্যায়ের ঋণ পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সীমিত বরাদ্দের মধ্যেই সর্বোচ্চ স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। নতুন প্রকল্প গ্রহণ ও দরপত্র প্রক্রিয়ায় জেলা পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বাস্তবসম্মত প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, কৃষি ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। মতবিনিময় সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাহাড়ের প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স ও সমন্বিত পর্যটন রোডম্যাপের তাগিদ পার্বত্য মন্ত্রীর

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে