, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু* হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ* কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন* গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা রাতে পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা নিলেন চসিক প্রশাসক, তদারকি করলেন বর্জ্য অপসারণ চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার

চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

*চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা

জাকিয়া জিহান, স্বাধীন খবর,২৬ নভেম্বর, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের টার্গেট করে প্রতারণার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে এসআরবি-৭, চট্টগ্রাম।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এ সময় দালালচক্রের ২০ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা মূলত গ্রামের দরিদ্র, অসহায় এবং সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগী ও তাঁদের স্বজনদের লক্ষ্য করতেন। সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া কঠিন— এমন ধারণা দিয়ে তাঁদের মধ্যে ভীতি তৈরি করা হতো। এরপর বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়া হতো।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের তৎপরতা বেড়ে যাওয়ার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭-এর পক্ষ থেকে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু দালালচক্রের কারণে অনেক সাধারণ মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু*

চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা

প্রকাশের সময় : এক ঘন্টা আগে