, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ* কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন* গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা রাতে পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা নিলেন চসিক প্রশাসক, তদারকি করলেন বর্জ্য অপসারণ চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট

ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১২ পড়া হয়েছে

*ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,২৬ নভেম্বর, চট্টগ্রাম

চট্টগ্রামের ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের টানা কয়েক দিনের দুঃসাহসিক ও সমন্বিত অভিযান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হওয়ার পর তাৎক্ষণিক ও রাতভর অভিযান, বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রায়হানের নিজ ব্যবহৃত বিদেশি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলামের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা, ভূজপুর থানা ও হাটহাজারী থানার পুলিশ সদস্যরা সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ওই স্থানে সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীরা অবস্থান করে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর ও দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পুলিশের ধারাবাহিক অভিযানের মুখে নিজেদের অবস্থান অনিরাপদ মনে করে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রায়হান তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলযোগে এলাকা ত্যাগের চেষ্টা করে। এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় জনসাধারণের সন্দেহ হলে তারা তাদের গতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। এ সময় স্থানীয় জনসাধারণ রায়হানের সহযোগীদের বহনকারী তার বিশ্বস্ত সিএনজি চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সুপারের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করেন। রাতভর ভূজপুর ও ফটিকছড়ি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরদিন ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত রাখা হয়।

ধারাবাহিক অভিযানের একপর্যায়ে ২৫ নভেম্বর পুলিশ গোপন সূত্রে জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করে। সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভূজপুর থানাধীন কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজারস্থ হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত বন্দুকটি এজাহার মিয়ার এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার জিম্মায় রেখেছিল।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও নিবিড় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান তার সহযোগীদের নিয়ে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম ও গভীর পাহাড়ি এলাকায় এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিল। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে সেখান থেকে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মহররম আলী জানায়, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে অবস্থান করেছিল এবং অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলিগুলো তার জিম্মায় রেখে যায়।

পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও অস্ত্রটি ইতোমধ্যে অন্যত্র হস্তান্তরিত হওয়ায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।

*গ্রেপ্তারকৃতরা হলেন:*

– মো. এমরান হোসেন মাসুদ (২০)

– কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১)

– মো. ইকতিয়ার ফরহাদ (২০)

– মো. মহররম আলী (২৮)

– জনার্ধন দে (৬৫)

– মো. জাবেদ হোসেন (২৫)

*উদ্ধারকৃত আলামত:*

– ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল — ১টি

– পিস্তলের ম্যাগাজিন — ২টি

– পিস্তলের গুলি — ২২ রাউন্ড

– একনলা বন্দুক (ওয়ান শুটার গান) — ১টি

– শটগানের শীসা কার্তুজ — ১২ রাউন্ড

– শটগানের খালি খোসা — ২টি

– অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম

– মোটরসাইকেল — ১টি

জনপ্রিয়

হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রকাশের সময় : এক ঘন্টা আগে