, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ* কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন* গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা রাতে পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা নিলেন চসিক প্রশাসক, তদারকি করলেন বর্জ্য অপসারণ চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন*

  • প্রকাশের সময় : ৪১ মিনিট আগে
  • ১২ পড়া হয়েছে

*কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে একটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর করা হয়েছে। সানশাইন চ্যারিটিজের (Sunshine Charities) চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় এ ডায়ালাইসিস মেশিন প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা। নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল অনেক রোগী আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে গিয়ে নানা সংকটের মুখোমুখি হন। তাই সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ ও অসচ্ছল রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

প্রশাসক আরও বলেন, চমেক হাসপাতালে ডায়ালাইসিস সেবাকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী করতে নিজস্ব ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং সেবার পরিধি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ডায়ালাইসিস মেশিনটি কিডনি রোগীদের চিকিৎসাসেবায় ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক পরিচালক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন, ডা. সামিউল করিম, কেনপার্ক চ্যারিটিজের প্রতিনিধি এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের সেবা প্রদানে এটি সহায়ক হবে।

জনপ্রিয়

হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন*

প্রকাশের সময় : ৪১ মিনিট আগে