, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার

  • প্রকাশের সময় : ২৭ মিনিট আগে
  • ১৫ পড়া হয়েছে

‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক

ধর্ম-বর্ণের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করতে চাই না। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী ২০২৬’ ও ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বিজয়া পুনর্মিলনী কেবল ধর্মীয় বা সামাজিক আয়োজন নয়; এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও ধর্ম পালনের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব অধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকেরও নৈতিক ও নাগরিক দায়িত্ব।

সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’-এর প্রসঙ্গ টেনে কায়সার কামাল বলেন, এর মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি এবং সব নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশে নতুন প্রত্যাশা ও ঐক্যের যে বার্তা তৈরি হয়েছে, তা ধারণ করে এগিয়ে যেতে হবে। এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।

নিজের নির্বাচনী এলাকার অভিজ্ঞতা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ কিংবা কে খ্রিষ্টান—তার চেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই মানুষ। আমাদের সবার রক্তের রং লাল। মানবতাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। প্রত্যেক ধর্মেই মানবকল্যাণ, ন্যায়, সততা ও পরোপকারের শিক্ষা রয়েছে। নিজ নিজ ধর্মের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব।

অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার কখনো বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। এমন বাংলাদেশ আর দেখতে চান না তাঁরা। সংবিধান ও আইনের শাসনের ভিত্তিতে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের কথা স্মরণ করিয়ে দিয়ে কায়সার কামাল বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি স্বাধীন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মানুষের প্রত্যাশা ছিল ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা ও নাগরিক অধিকার সংরক্ষণে আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায়ও তাঁদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনা করেন অ্যাডভোকেট চিত্রা রায়।

এতে উপস্থিত ছিলেন মন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য জয়নুল আবেদীন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, সম্পাদক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, বিজয়া পুনর্মিলনী কমিটির আহ্বায়ক, আইনজীবী নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।

জনপ্রিয়

প্রকাশের সময় : ২৭ মিনিট আগে