, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের

  • প্রকাশের সময় : ২৫ মিনিট আগে
  • ১৮ পড়া হয়েছে

*রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,২৬, নভেম্বর, ঢাকা

রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

এতে বক্তব্য দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।

বক্তারা বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে প্রাণ বাঁচাতে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ওপর সংঘটিত নিপীড়ন ও গণহত্যার বিচার, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। নিরাপদ প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টি ও সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে সংহতি জানান নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক শেখ ফারুক আহসান, মেহনতি জনতা পার্টির সভাপতি কাওসার হোসেন সুইট।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান, দুর্যোগ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক তুষার রহমানসহ ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতাকর্মী আয়াতুল্লাহ আক্তার, মিজানুর রহমান, নজরুল ইসলাম বাবু, আব্দুল কাদের, রাসেল হোসেন প্রমুখ।

জনপ্রিয়

সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট

রোহিঙ্গা প্রত্যাবর্তনে আদালতের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ কংগ্রেসের

প্রকাশের সময় : ২৫ মিনিট আগে