, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার পার্বত্য মন্ত্রীর

ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

*ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,ফরিদপুর, ২৬ নভেম্বর ২০২৬

ফরিদপুরের কোতয়ালী থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শোভারামপুর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৯৬০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা, সহ ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন – ১। হাসিনা বেগম শ্রাবন্তী (২৭), স্বামী- মো. সোহেল রানা, সাং- হাবির ছড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। শান্তা আক্তার (২৫), পিতা- জামাল ফকির, ৩। জামাল ফকির (৫০), পিতা- মৃত ওসমান ফকির এবং ৪। মো. শুভ ফকির (২২), পিতা- জামাল ফকির, সর্ব সাং- শোভারামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।

এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের*

ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে