প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬
ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
*ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,ফরিদপুর, ২৬ নভেম্বর ২০২৬
ফরিদপুরের কোতয়ালী থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শোভারামপুর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৯৬০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা, সহ ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন - ১। হাসিনা বেগম শ্রাবন্তী (২৭), স্বামী- মো. সোহেল রানা, সাং- হাবির ছড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। শান্তা আক্তার (২৫), পিতা- জামাল ফকির, ৩। জামাল ফকির (৫০), পিতা- মৃত ওসমান ফকির এবং ৪। মো. শুভ ফকির (২২), পিতা- জামাল ফকির, সর্ব সাং- শোভারামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর