, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার আসামি ১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়, খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ ইউটার্ন নিতে গিয়ে বাসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল সাংবাদিক রনির গাড়ি পুলিশি পাহারার মধ্যেই ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, রহস্যের খোঁজে পুলিশ সহমর্মিতার বার্তা নিয়ে কাপাসগোলায় নাজমা চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা চট্টগ্রামের জামালখান: নামের আড়ালে মোগল আমলের এক সেনা কর্মকর্তার ইতিহাস যেদিন প্রত্যাশারা মরে যায়, সেদিনই জন্ম নেয় আত্মমর্যাদার নতুন সত্তা হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২ লাখ টাকা মুক্তিপণ দাবি, চট্টগ্রাম থেকে ৪ মাসের শিশু উদ্ধার

  • প্রকাশের সময় : ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৩ পড়া হয়েছে

২ লাখ টাকা মুক্তিপণ দাবি, চট্টগ্রাম থেকে ৪ মাসের শিশু উদ্ধার

স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার মাসের একটি শিশুকে চট্টগ্রাম নগরের বন্দর এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকেও আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের বন্দর থানার কমিশনার গলির কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ দল এ অভিযান চালায়।

আটক দুজন হলেন মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা (২৫)। তাঁদের কাছ থেকে অপহৃত শিশু মারুফা জান্নাত মাহিকে উদ্ধার করা হয়।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে ফুপুর অতিথি হিসেবে আলম ও তিশার সঙ্গে তাঁদের পরিচয় হয়।

পরদিন ২২ আগস্ট বিকেল পাঁচটার দিকে তিশা শিশুটিকে কোলে নিয়ে পাশের ঘরে মোবাইল ফোন চার্জ দিতে যাওয়ার কথা বলে বের হন। কিছুক্ষণ পর শিশুটিকে আর পাওয়া যায়নি। একই সঙ্গে আলম ও তিশাকেও খুঁজে পাওয়া যায়নি।

এরপর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়। র‍্যাব জানায়, গত ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে শিশুটির মায়ের নম্বরে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও এক-দুজনকে আসামি করে মামলা করেন। মামলাটি ২৬ আগস্ট করা হয়।

র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারভুক্ত তৃতীয় ও চতুর্থ আসামি চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে এবং তাঁদের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

জনপ্রিয়

নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর

২ লাখ টাকা মুক্তিপণ দাবি, চট্টগ্রাম থেকে ৪ মাসের শিশু উদ্ধার

প্রকাশের সময় : ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬