, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ঢাকায় ৪৮২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ১৩ হাজার ৯১৪ পিস

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ৪ পড়া হয়েছে

২৪ ঘণ্টায় ঢাকায় ৪৮২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ১৩ হাজার ৯১৪ পিস

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩২টি মামলা করা হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা বিভাগে ৫৯ জন, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৫৬, ওয়ারীতে ৫৫, রমনা ও লালবাগে ৪৪ জন করে, গুলশানে ৩৯ এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা।

এ ছাড়া একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি ট্যাব ও ৫৫টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকাও উদ্ধার করেছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে