
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হন। একই ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।



















