, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ অপরাধী চক্রের লাগাম টানতে ২৪ বছর পর ‘ক্লিন হার্ট’-এর আদলে অভিযান সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে সিআরএর নতুন সদস্যদের বরণ পার্কিংয়ে দোকান, সড়কে গাড়ি—জিইসি মোড়ে অনিয়মের জট ল্যাবএইডে ডেলিভারি চিকিৎসার খরচ নিয়ে প্রশ্ন, ৬৫ হাজার থেকে বিল ৯৮ হাজার চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে শামা ওবায়েদের আহ্বান আইনে স্বীকৃতি, তবু বদলায়নি গৃহকর্মীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অজয় বাঙ্গার সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রাথমিক শিক্ষায় এআই: এবার শিক্ষক প্রশিক্ষণে জোর

শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ১৬ পড়া হয়েছে

শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক:

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ মো. রিপন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ২৬টি স্বর্ণের বারের মোট ওজন প্রায় ৩ দশমিক ৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ সময় স্বর্ণ পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। সেখানেই ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি বলেছে, জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে এবং আটক ব্যক্তিকে জব্দ করা অন্যান্য মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে