, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাফ নদীতে ধাওয়া করে ফেলা বস্তা উদ্ধার, মিলল ১ লাখ ৯০ হাজার ইয়াবা সন্ত্রাস-চাঁদাবাজি-মাদক দমনে সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী মাকে হত্যার পর ফোন বন্ধ, ১৭ ঘণ্টায় পিবিআইয়ের হাতে ছেলে মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ টোল প্লাজার কাছে থামল বাস, তল্লাশিতে বের হলো ৭ কেজি গাঁজা গুলি ছুড়ে পালানোর চেষ্টা, সীমান্তে পিস্তল-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক শিক্ষা শুধু ডিগ্রি নয়, মানুষ হওয়ার শিক্ষাও জরুরি: ডিসি জাহিদ ডিএমপির গণমাধ্যম শাখায় নতুন উপকমিশনার আকতার হোসেন

নাফ নদীতে ধাওয়া করে ফেলা বস্তা উদ্ধার, মিলল ১ লাখ ৯০ হাজার ইয়াবা

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

নাফ নদীতে ধাওয়া করে ফেলা বস্তা উদ্ধার, মিলল ১ লাখ ৯০ হাজার ইয়াবা

স্বাধীন খবর চট্টগ্রাম:

টেকনাফে বিজিবির অভিযানে আটক ৩, জব্দ নৌকা কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে একটি নৌকাকে ধাওয়া করে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নদীতে ফেলে দেওয়া একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় পাওয়া গেছে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট।

গতকাল শনিবার বিকেলে টেকনাফের সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ দল নাফ নদীতে এ অভিযান চালায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

আটক তিনজন হলেন টেকনাফের কুলালপাড়া গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে জামাল হোসেন (৩৮), নোয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মো. এমরান (২৫) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৪)।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে। এর পরিপ্রেক্ষিতে সাবরাং-সংলগ্ন নাফ নদীতে বিজিবির একটি নৌ-টহল দল অবস্থান নেয়।

বিকেল সাড়ে চারটার দিকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় কয়েকজনকে দ্রুতগতিতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি।

নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটিতে থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন।

বিজিবির ভাষ্য, ধাওয়া করার একপর্যায়ে নৌকায় থাকা ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেন। পরে নৌকাসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বস্তাটিতে ইয়াবা থাকার তথ্য পাওয়ার পর নাফ নদীতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে শাহপরীরদ্বীপসংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে বস্তাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটি খুলে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে।
আটক তিনজনকে উদ্ধার করা ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি সতর্ক রয়েছে।

মাদক পাচারকারীরা কৌশল পরিবর্তন করলেও গোয়েন্দা নজরদারি, নৌ-টহল ও সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে