, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের দুই অর্জন হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’ সালাম না দেওয়াকে কেন্দ্র করে ম্যাক্সে কর্মীকে মারধরের অভিযোগ দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ অপরাধী চক্রের লাগাম টানতে ২৪ বছর পর ‘ক্লিন হার্ট’-এর আদলে অভিযান সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে সিআরএর নতুন সদস্যদের বরণ পার্কিংয়ে দোকান, সড়কে গাড়ি—জিইসি মোড়ে অনিয়মের জট ল্যাবএইডে ডেলিভারি চিকিৎসার খরচ নিয়ে প্রশ্ন, ৬৫ হাজার থেকে বিল ৯৮ হাজার চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি

টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
  • ৯৫ পড়া হয়েছে

টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২

স্বাধীন খবর কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুনপাড়া এলাকার জাফর আলম (৫৫) ও করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।

র‌্যাব-১৫ জানায়, গতকাল বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।

র‌্যাবের ভাষ্য, পিকআপে থাকা দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা, পিকআপ ভ্যান ও মুঠোফোনসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের দুই অর্জন

টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬