, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা পাহাড়ে অবৈধ অস্ত্র বন্ধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: মীর হেলাল ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ১০ লাখ ডলার বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তল-হ্যান্ডকাফ সহ ৫ জন গ্রেপ্তার দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে গণসংহতির সমাবেশ গেন্ডারিয়ায় গোলাগুলি, বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪ ইজতেমার তারিখ ঠিক, মাঠ নিয়ে এখনো মতের অমিল

ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্বাধীন খবর:

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলায় ১৪ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কেরানিহাট বাসস্ট্যান্ডসংলগ্ন ছদাহা ফার্মেসির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)–এর একটি বিশেষ দল।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হাবিবুর রহমান সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম ফুজুর পাড়া এলাকার আলী মিয়া ও দিলোয়ারা বেগমের ছেলে। তিনি সাতকানিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে হাবিবুর গত ১৪ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে নাম ও পরিচয় গোপন করে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় হাবিবুরের কাছ থেকে একটি বাটন মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার হাবিবুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড

ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে