, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার আসামি ১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়, খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ ইউটার্ন নিতে গিয়ে বাসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল সাংবাদিক রনির গাড়ি পুলিশি পাহারার মধ্যেই ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, রহস্যের খোঁজে পুলিশ সহমর্মিতার বার্তা নিয়ে কাপাসগোলায় নাজমা চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা চট্টগ্রামের জামালখান: নামের আড়ালে মোগল আমলের এক সেনা কর্মকর্তার ইতিহাস যেদিন প্রত্যাশারা মরে যায়, সেদিনই জন্ম নেয় আত্মমর্যাদার নতুন সত্তা হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ৩৮ পড়া হয়েছে

মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ওয়াক্‌ফ সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ, মুন্নীকে মোতাওয়াল্লি নিয়োগের সুপারিশ তদন্ত প্রতিবেদনে

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৈতৃক সম্পত্তির বিরোধ এবার গড়িয়েছে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনা ও মোতাওয়াল্লি নিয়োগকে কেন্দ্র করে। নগরের অক্সিজেন এলাকার বেপারি পাড়ার আব্দুর রহমান জামে মসজিদ ওয়াক্‌ফ স্টেটের নিয়ন্ত্রণ নিয়ে আপন ভাই মো. ইব্রাহিম ও বোন ফেরদৌস বেগম মুন্নীর বিরোধ এখন নতুন মাত্রা পেয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ওয়াক্‌ফ প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ইব্রাহিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। একই সঙ্গে নতুন মোতাওয়াল্লি হিসেবে ফেরদৌস বেগম মুন্নীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

ফেরদৌস বেগম মুন্নী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি মসজিদের মোতাওয়াল্লি পদ ও ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে সেই বিরোধ আরও জটিল হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মসজিদের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ এনে ওয়াক্‌ফ প্রশাসক বরাবর মুন্নীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ইব্রাহিম। এর পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ করেন মুন্নী। তাঁর দাবি, ইব্রাহিম মসজিদের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং ওয়াক্‌ফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন।

দুই পক্ষের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে ইব্রাহিমের বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াক্‌ফ বিধিবিধান লঙ্ঘন করে মসজিদের তৃতীয় তলা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইব্রাহিমের মোতাওয়াল্লি পদে বহাল থাকা আইনসম্মত ও সমীচীন নয়। একই সঙ্গে ফেরদৌস বেগম মুন্নীকে নতুন মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এদিকে ইব্রাহিমের বিরুদ্ধে মসজিদের সম্পত্তি দখলের অভিযোগ তুলেছেন তাঁদের মা মমতাজ বেগমও। তাঁর দাবি, মসজিদের সম্পত্তি নিয়ে ছেলের কর্মকাণ্ডে পরিবারের অন্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মমতাজ বেগমের অভিযোগ, তদন্ত প্রতিবেদন ও মোতাওয়াল্লি নিয়োগের সুপারিশের পর পারিবারিক বিরোধ আরও বেড়ে যায়। এর জেরে ইব্রাহিম সন্ত্রাসী দিয়ে রাতের আঁধারে মুন্নী ও পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। এ ছাড়া পুলিশকে ব্যবহার করে পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

পারিবারিক বিরোধের পাশাপাশি বিষয়টি এখন গণমাধ্যমেও পাল্টাপাল্টি অভিযোগে রূপ নিয়েছে। মমতাজ বেগম ও মুন্নীর অভিযোগ, মুন্নীর ব্যক্তিগত বিষয় নিয়ে ইব্রাহিম বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করছেন। এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি তাঁদের।

একটি মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি ও ব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া বিরোধ এখন পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি দখল, আর্থিক অনিয়ম, হামলা ও হয়রানির পাল্টাপাল্টি অভিযোগে বিস্তৃত হয়েছে। এ পরিস্থিতিতে ওয়াক্‌ফ সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিরোধের নিরপেক্ষ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা

জনপ্রিয়

নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর

মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে