, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার আসামি ১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়, খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ ইউটার্ন নিতে গিয়ে বাসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল সাংবাদিক রনির গাড়ি পুলিশি পাহারার মধ্যেই ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, রহস্যের খোঁজে পুলিশ সহমর্মিতার বার্তা নিয়ে কাপাসগোলায় নাজমা চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা চট্টগ্রামের জামালখান: নামের আড়ালে মোগল আমলের এক সেনা কর্মকর্তার ইতিহাস যেদিন প্রত্যাশারা মরে যায়, সেদিনই জন্ম নেয় আত্মমর্যাদার নতুন সত্তা হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে সিআরএর নতুন সদস্যদের বরণ

  • প্রকাশের সময় : ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৭ পড়া হয়েছে

নতুনদের বরণে সাংবাদিকতার নীতি, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব

স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি:

সাংবাদিকতার নীতি, সত্যনিষ্ঠতা ও বস্তুনিষ্ঠতা ধরে রাখার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (সিআরএ) যুক্ত হওয়া নতুন সদস্যদের বরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের জামালখান এলাকার শাহ আমিন মার্কেটের পঞ্চম তলায় সিআরএর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরএর সাবেক সভাপতি সোহাগ আরেফিন ও রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।
সিআরএর আহ্বায়ক মো. রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব সাইফুদ্দিন রমিজ।

শপথ নিলেন নতুন সদস্যরা
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল নতুন সদস্যদের শপথ গ্রহণ। প্রধান অতিথি ফারুক ইকবালের পরিচালনায় নতুন সদস্যরা সাংবাদিকতার নীতি, সত্যনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য ও দায়িত্বশীলতা। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার, আশা-আকাঙ্ক্ষা ও বাস্তবতার কথাও গণমাধ্যমে তুলে ধরতে হবে।
তাঁরা বলেন, বর্তমান সময়ে তথ্যের দ্রুত বিস্তারের কারণে সাংবাদিকদের আরও সতর্ক ও পেশাদার হতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ডও অনুসরণ করতে হবে।

নতুনদের সঙ্গে পুরোনোদের সংযোগ
আয়োজকেরা জানান, নতুন সদস্যদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে পরিচিত করা, পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন।

নতুন সদস্যদের বরণকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংগঠনের নতুন ও পুরোনো সদস্যদের মধ্যে যোগাযোগ আরও জোরালো হয়।

অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের সাংবাদিকতার পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর

সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে সিআরএর নতুন সদস্যদের বরণ

প্রকাশের সময় : ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬