, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্নীতিতে বিপর্যস্ত রাবিপ্রবি, আলোচনায় সাবেক ভিসি আতিয়ারের ভূমিকা আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১ হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়া কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি বিশ্ব ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে র‌্যালি-সেমিনার পাহাড় কাটার পর প্লট বাণিজ্য, সরকারি জমি দখল—বায়েজিদে আলোচনায় ‘সোর্স লিটন’ সুন্দরবন-বাঘ-হাতি: পরিবেশ রক্ষায় বাংলাদেশ-ভারতের বৈঠকে যেসব সিদ্ধান্ত চক্ষু হাসপাতালের ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে কোটি কোটি টাকার লেনদেন ডেল্টা হাসপাতালে চিকিৎসার নামে নানা অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১৩ পড়া হয়েছে

আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, আগস্ট মাসে জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড় এবং ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস সামগ্রী।
এ ছাড়া ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ৬১০ ঘনফুট পাথর, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা ও ৮ হাজার ৭১৫ কেজি সুপারি জব্দ করা হয়েছে।

অভিযানে ৪১৮টি মোবাইল ফোন, ৭ হাজার ৮৪৮টি মোবাইলের ডিসপ্লে এবং ৩৪ হাজার ১১১টি মোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।
বিজিবির অভিযানে ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৩৪ হাজার ৫৭ কেজি সার, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ৭ হাজার ৯৭২ কেজি চিনি এবং ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ির পোনাও জব্দ হয়েছে।

৪৫ লাখের বেশি ইয়াবা
আগস্টে বিজিবির অভিযানে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ ও ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এ সময় ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬টি বিভিন্ন ধরনের সিরাপ এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি-সিগারেটও জব্দ করা হয়েছে।

এ ছাড়া ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আগস্টে ২২০ জনকে আটক করা হয়েছে।

একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় ও ১৮৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয়

দুর্নীতিতে বিপর্যস্ত রাবিপ্রবি, আলোচনায় সাবেক ভিসি আতিয়ারের ভূমিকা

আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

প্রকাশের সময় : এক ঘন্টা আগে