, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিসা থেকে ব্যাংক হিসাব—মোহনা টিভিকে ঘিরে যত প্রশ্ন . ৯ ও ১১ বছর বয়সে কোরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে আনন্দের আয়োজন ইস্টার্ন রিফাইনারিতে কর্মকর্তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, পদোন্নতি ঘিরেও প্রশ্ন সাংবাদিকের নিরাপত্তা চেয়ে সিএমপি কমিশনারের কাছে সিআরএর স্মারকলিপি পুনর্বিনিয়োগের জোরে তিন মাসে এফডিআই ৩৪৭ মিলিয়ন ডলার আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের দুই অর্জন হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’ সালাম না দেওয়াকে কেন্দ্র করে ম্যাক্সে কর্মীকে মারধরের অভিযোগ দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা

  • প্রকাশের সময় : ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪১ পড়া হয়েছে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা

স্বাধীন খবর রংপুর, ৫ সেপ্টেম্বর ২০২৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান সমস্যা সমাধান ও সেবার পরিধি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এসব কথা বলেন।

নতুন আইসিইউ বেড চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেসিয়া সংকটের কারণে আগে সেগুলো চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালুর জন্য তিনি চেষ্টা করছেন।

হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দেশের একটি বড় সমস্যা। বর্তমানে নিয়োগপ্রক্রিয়া চলছে। অল্প সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সেবার চাহিদা পূরণে কাজ করা সম্ভব হবে।

হাসপাতালের সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁর আন্তরিকতা রয়েছে।

সবার সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যে আরও নতুন সেবা চালু ও হাসপাতালের উন্নয়ন করা সম্ভব হবে।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।

জনপ্রিয়

ভিসা থেকে ব্যাংক হিসাব—মোহনা টিভিকে ঘিরে যত প্রশ্ন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা

প্রকাশের সময় : ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬