, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও বেপরোয়া জুলাই মামলার চার্জশিটভুক্ত আসামি, সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা মিয়ানমার সীমান্তের মাদকপথে র‌্যাবের হানা, উদ্ধার ৩ কেজি ‘আইস’ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা পাহাড়ে অবৈধ অস্ত্র বন্ধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: মীর হেলাল ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ১০ লাখ ডলার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা

  • প্রকাশের সময় : ২০ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা

স্বাধীন খবর রংপুর, ৫ সেপ্টেম্বর ২০২৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান সমস্যা সমাধান ও সেবার পরিধি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এসব কথা বলেন।

নতুন আইসিইউ বেড চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেসিয়া সংকটের কারণে আগে সেগুলো চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালুর জন্য তিনি চেষ্টা করছেন।

হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দেশের একটি বড় সমস্যা। বর্তমানে নিয়োগপ্রক্রিয়া চলছে। অল্প সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সেবার চাহিদা পূরণে কাজ করা সম্ভব হবে।

হাসপাতালের সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁর আন্তরিকতা রয়েছে।

সবার সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যে আরও নতুন সেবা চালু ও হাসপাতালের উন্নয়ন করা সম্ভব হবে।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।

জনপ্রিয়

আবারও বেপরোয়া জুলাই মামলার চার্জশিটভুক্ত আসামি, সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা

প্রকাশের সময় : ২০ ঘন্টা আগে