, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা পাহাড়ে অবৈধ অস্ত্র বন্ধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: মীর হেলাল ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ১০ লাখ ডলার বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তল-হ্যান্ডকাফ সহ ৫ জন গ্রেপ্তার দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে গণসংহতির সমাবেশ গেন্ডারিয়ায় গোলাগুলি, বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪ ইজতেমার তারিখ ঠিক, মাঠ নিয়ে এখনো মতের অমিল

রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ছে। রিমার্ক-হারল্যানের উৎপাদন ও বাজার সম্প্রসারণের উদাহরণ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ পথ অনুসরণ করে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এ তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখেন তিনি।

রিমার্কের প্যাভিলিয়নের উপস্থাপনা, পণ্যের বৈচিত্র্য ও আধুনিক উৎপাদন সক্ষমতা দেখে আগ্রহ প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), আধুনিক প্যাকেজিং ও প্রিন্টিং, কাঁচামালের ব্যবহার, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা এবং বাজার চাহিদা সম্পর্কে খোঁজ নেন।

প্যাভিলিয়ন পরিদর্শন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের সক্ষমতা বেড়েছে। রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে বলে তিনি আশা করেন।

শামা ওবায়েদ আরও বলেন, দেশে এখন আন্তর্জাতিক মানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হচ্ছে। স্থানীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি বাজার সম্প্রসারণ করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এ বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে রিমার্ক-হারল্যান গ্রুপ।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস, হারল্যান স্টোরের হেড অব মার্কেটিং মো. হাবিবুল্লাহ হাবিব, রিমার্ক-হারল্যানের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস বলেন, বাংলাদেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্প গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পকে শুধু দেশীয় বাজারকেন্দ্রিক না রেখে আন্তর্জাতিক মানের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ দেশের কসমেটিকস শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে সহায়ক হবে।
রিমার্ক-হারল্যান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের কসমেটিকস খাতে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি) সার্টিফিকেশন অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম cGMP, ISO ও হালাল মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য দেশের বাজারের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে। ভারতের উত্তর প্রদেশ ও বিহারেও লিলি, নিওর ও সিওডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু হয়েছে। পর্যায়ক্রমে ভারতের অন্যান্য রাজ্যেও এসব পণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; এটি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি ও শিল্পসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিন দিনের এ প্রদর্শনীতে শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীরা অংশ নিতে পারবেন।

জনপ্রিয়

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড

রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে