, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা পাহাড়ে অবৈধ অস্ত্র বন্ধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: মীর হেলাল ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ১০ লাখ ডলার বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তল-হ্যান্ডকাফ সহ ৫ জন গ্রেপ্তার দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে গণসংহতির সমাবেশ গেন্ডারিয়ায় গোলাগুলি, বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪ ইজতেমার তারিখ ঠিক, মাঠ নিয়ে এখনো মতের অমিল

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে গণসংহতির সমাবেশ

  • প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে
  • ৬০ পড়া হয়েছে

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে গণসংহতির সমাবেশ

স্বাধীন খবর চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিতে চট্টগ্রামে গণসমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের দেওয়ানহাট মোড়ে গণসংহতি আন্দোলনের ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। এসব সংকট নিরসনে সরকারকে দ্রুত সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক নুরুন্নেছা মুন্নীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী শহীদ শিমুল, চট্টগ্রাম দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. ওবায়দুল্লাহ, চট্টগ্রাম উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম মহানগরের সদস্য মো. জাহিদ হাসান, ডবলমুরিং থানা কমিটির সদস্য সাজিদ সামী চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আলাউদ্দিন, ছাত্রনেতা সাকিব মাহতাব রামি ও ডবলমুরিং থানা কমিটির সদস্য মোছাম্মৎ ফারজানা।

সমাবেশ থেকে অবিলম্বে দ্রব্যমূল্য কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা নাগরিক অধিকার ও মৌলিক সেবার বাণিজ্যিকীকরণ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট নির্মূল করে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সরকারকে প্রকৃত অর্থে জনগণের সরকার হিসেবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

জনপ্রিয়

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামে গণসংহতির সমাবেশ

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে