, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিএনজি ওয়ার্কশপে ‘অন্য’ কারবার, মিলল পেনগান-পিস্তল ও গুলি গণতন্ত্র ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের রাজনৈতিক পরিচয় দেখে অপরাধীকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, রাতে চলবে থার্মাল প্রযুক্তি পানিসম্পদ ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের সহযোগিতা চান মন্ত্রী ‘ঢাকায় বসে শুধু নির্দেশনা নয়, মাঠে থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই’ ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, চট্টগ্রাম থেকে ৪ মাসের শিশু উদ্ধার ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, উদ্ধার অস্ত্র-ইয়াবা যাত্রাবাড়ী, তুরাগ ও লালবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭ নতুন বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

সিএনজি ওয়ার্কশপে ‘অন্য’ কারবার, মিলল পেনগান-পিস্তল ও গুলি

  • প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে
  • ২৩ পড়া হয়েছে

সিএনজি ওয়ার্কশপে ‘অন্য’ কারবার, মিলল পেনগান-পিস্তল ও গুলি

স্বাধীন খবর চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) এবং মো. কবির (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাদের কাছ থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, হাটহাজারীর সরকারহাট বাজারে ওসমানের একটি সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। পরে তৈরি করা এসব অস্ত্র বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করা হতো বলে পুলিশ জানিয়েছে।
এই তথ্যের ভিত্তিতে পুলিশ সরকারহাট বাজারে ওই ওয়ার্কশপে অভিযান চালায়। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন আলামত পাওয়ার পাশাপাশি অস্ত্র তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, এ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উৎসের সন্ধান পাওয়া গেছে। একই সঙ্গে অস্ত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র তৈরির উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে