, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিএনজি ওয়ার্কশপে ‘অন্য’ কারবার, মিলল পেনগান-পিস্তল ও গুলি গণতন্ত্র ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের রাজনৈতিক পরিচয় দেখে অপরাধীকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, রাতে চলবে থার্মাল প্রযুক্তি পানিসম্পদ ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের সহযোগিতা চান মন্ত্রী ‘ঢাকায় বসে শুধু নির্দেশনা নয়, মাঠে থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই’ ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, চট্টগ্রাম থেকে ৪ মাসের শিশু উদ্ধার ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, উদ্ধার অস্ত্র-ইয়াবা যাত্রাবাড়ী, তুরাগ ও লালবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭ নতুন বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

গণতন্ত্র ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

  • প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে
  • ২৬ পড়া হয়েছে

গণতন্ত্র ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

স্বাধীন খবর সিলেট, ১ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সুদৃঢ় সাংবিধানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, বৈষম্যহীন, সাম্যভিত্তিক ও মানবিক মর্যাদাসম্পন্ন একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠাই হতে হবে নতুন বাংলাদেশের মূল লক্ষ্য।

আজ মঙ্গলবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‘জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হওয়া জীবনের সঠিক সিদ্ধান্ত’

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও সঠিক সিদ্ধান্ত।

বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তী সময়ে ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়।

বিএনপির ১৯ দফা কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানুষের ভাগ্যের উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক সমৃদ্ধি অর্জন—এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নব্বইয়ের দশকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়।

নারীশিক্ষার প্রসার, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সংস্কারমূলক পদক্ষেপে বিএনপির অবদানের কথাও তিনি তুলে ধরেন।

‘ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সাংবিধানিক সংস্কার’

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ১/১১-পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র চরম সংকটে পড়ে, যা পরবর্তী সময়ে ফ্যাসিবাদের রূপ নেয়। দেশের ছাত্র-জনতা ও বীর মুক্তিযোদ্ধারা শত শত ও সহস্র প্রাণের বিনিময়ে দেশকে পুনরায় স্বৈরাচারমুক্ত করেছেন বলে মন্তব্য করেন তিনি।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, তার ভিত্তিতে আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে যাতে কোনো সামরিক স্বৈরাচার, ফ্যাসিবাদ বা অপশক্তির উত্থান না ঘটে, সে জন্য সাংবিধানিক ধারা ও পদ্ধতি সংস্কারের কাজ চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নাগরিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন ধর্মের পুরোহিত ও উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মাননা ও ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‘জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে’

বিএনপির প্রায় অর্ধশতকের ইতিহাসকে আন্দোলন, সংগ্রাম, গৌরব, অর্জন, উন্নয়ন ও পরিবর্তনের ইতিহাস হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী এবং সিলেট জেলা ও মহানগরের দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তিনি।

বক্তব্যের শেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের চর্চা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

‘অর্থনৈতিক সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে নিতে চাই’

প্রধান বক্তার বক্তব্যে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি অনুসরণ করে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ৪৮ বছর আগে এক সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক ও স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পর দেশের অস্তিত্ব ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিয়ে যখন বিশ্ব দরবারে প্রশ্ন ছিল, তখন স্বল্প সময়ের মধ্যে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেন এবং চাল রপ্তানির ব্যবস্থা করেন।

কৃষি, শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের ইতিবাচক ভূমিকা দেশের অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ, জ্বালানি ও দেশের সার্বিক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক এমপি ও ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সিএনজি ওয়ার্কশপে ‘অন্য’ কারবার, মিলল পেনগান-পিস্তল ও গুলি

গণতন্ত্র ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে