, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা একসঙ্গে ৫০ উদ্যোক্তা, চট্টগ্রামে ব্যবসা নিয়ে হলো নানা কথা ৩১ থেকে গ্রিন ইয়ার্ড শতাধিক করার লক্ষ্য ২ নম্বর গেট–অক্সিজেন সড়কে গণপরিবহনে নৈরাজ্য, ভোগান্তিতে যাত্রীরা বিইউপির পশ্চিম ক্যাম্পাসে নতুন তিন ভবনের উদ্বোধন বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সংলাপ শুরুর প্রস্তুতি ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী বিদেশ থেকে বাংলাদেশিদের ফেরাতে চালু হলো নতুন ডিজিটাল ব্যবস্থা জমির কাগজে জালিয়াতির দিন শেষ, ডিজিটাল সার্ভে হলেই বন্ধ হবে প্রতারণা: মীর হেলাল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার নতুন বার্তা, ৬ মাসে নেবে ২ লাখ কর্মী

একসঙ্গে ৫০ উদ্যোক্তা, চট্টগ্রামে ব্যবসা নিয়ে হলো নানা কথা

  • প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে
  • ২৩ পড়া হয়েছে

একসঙ্গে ৫০ উদ্যোক্তা, চট্টগ্রামে ব্যবসা নিয়ে হলো নানা কথা

স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি

ব্যবসা করতে গিয়ে কে কী সমস্যায় পড়ছেন, কীভাবে গ্রাহক বাড়ানো যায়, বিক্রি ও বিপণনের কৌশল কী হতে পারে—এসব নিয়ে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করেছেন চট্টগ্রামের উদ্যোক্তা ও পেশাজীবীরা।
নগরের দ্য গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে গতকাল শনিবার নেক্সট লিডার্স আয়োজিত ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’-এ প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন।
আয়োজনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, ই-কমার্স, এজেন্সি ব্যবসা, ব্যবসায়িক অংশীদারত্ব, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ব্যবসা পরিচালনার বাস্তব চ্যালেঞ্জ, গ্রাহক অর্জন, বিক্রয় ও বিপণন কৌশল, ব্যবসা সম্প্রসারণ এবং ব্র্যান্ড উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার পরিধি বাড়ানো এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই বলেন, উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের সমস্যার মুখোমুখি হন। তবে নিজেদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তুলনামূলক কম। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক শেখা, নেটওয়ার্ক তৈরি ও নতুন সহযোগিতার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।
ওমর শরীফ ইবনে হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য উপহারেরও ব্যবস্থা ছিল।
আয়োজনে পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে ছিল পে-স্টেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার, এআই অটোমেশন পার্টনার সেলোরাক্স এবং ভিডিওগ্রাফি পার্টনার টেকজেনিক্স ডিজিটাল। গিফট পার্টনার হিসেবে সহযোগিতা করে জৌদ, গ্রো অর্গানিক, কাজীরহাট গ্যালারি ও বিসকাট।
নেক্সট লিডার্স জানিয়েছে, উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।

জনপ্রিয়

নতুন বেতনস্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

একসঙ্গে ৫০ উদ্যোক্তা, চট্টগ্রামে ব্যবসা নিয়ে হলো নানা কথা

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে