, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২ চিকিৎসার বকেয়া ১৯ লাখ টাকা, মৃত্যুর পরও মিজানের মরদেহ নিয়ে অনিশ্চয়তা কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চান বাংলাদেশ নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের পাশে থাকার বার্তা, সহায়তার আশ্বাস খলিলুর রহমানের মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতা কি হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে? সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, তিন দিন ভাসছিল বোট; ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান, দেশে পর্যাপ্ত সার মজুদের দাবি

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীন খবর ঢাকা, ২৭ আগস্ট ২০২৬:

কোর অব মিলিটারি পুলিশ (সিএমপি) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল এবং আরভিএন্ডএফ কোরের সাভারস্থ সদর দপ্তরে পৃথকভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

কোর অব মিলিটারি পুলিশের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি কোরটির পেশাগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

পাশাপাশি, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করে কোরটির প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান সেনাবাহিনী প্রধান।

এরপর আরভিএন্ডএফ কোরের ৮২তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি তিনটি অশ্বারোহী ইউনিটসহ কোরটির বিভিন্ন ইউনিটের দেশ ও জাতির সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরভিএন্ডএফ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। সম্মেলনে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফার্মসমূহের উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানগুলোতে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, কর্নেল কমান্ড্যান্ট, আরভিএন্ডএফ কোর ও কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং সাভার সেনানিবাস ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয়

টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে