, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিকিৎসার বকেয়া ১৯ লাখ টাকা, মৃত্যুর পরও মিজানের মরদেহ নিয়ে অনিশ্চয়তা কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সীমান্তে এক দিনে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চান বাংলাদেশ নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের পাশে থাকার বার্তা, সহায়তার আশ্বাস খলিলুর রহমানের মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতা কি হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে? সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, তিন দিন ভাসছিল বোট; ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান, দেশে পর্যাপ্ত সার মজুদের দাবি ঋণ শোধের পরও নিলাম, বাদুড়তলায় ১০ কাঠা জমি নিয়ে বাবুল-সানির ভয়ংকর সিন্ডিকেট

নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের পাশে থাকার বার্তা, সহায়তার আশ্বাস খলিলুর রহমানের

  • প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের পাশে থাকার বার্তা, সহায়তার আশ্বাস খলিলুর রহমানের

স্বাধীন খবর ঢাকা:

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের পাশে থাকার এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলে এ বার্তা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ হয়।

ফোনালাপে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর শোক প্রকাশ করেন ড. খলিলুর রহমান। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশের সমবেদনা ও প্রার্থনার কথা জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত নেপালে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে কোনো বাংলাদেশি নাগরিকের বিষয়ে দুর্ভাগ্যজনক কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় সহায়তার জন্য নেপাল সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রয়োজন হলে সহায়তা দেবে বাংলাদেশ
ফোনালাপে ড. খলিলুর রহমান জানান, এই কঠিন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নেপাল সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বাংলাদেশের আন্তরিক সংহতি ও সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে নেপালের কী ধরনের সহায়তা প্রয়োজন, তা বাংলাদেশকে জানানো হবে বলে জানান তিনি।

পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর শোকবার্তা
ফোনালাপের সময় নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে এই সংহতি ও সহায়তার আশ্বাস দেওয়া হলো।

জনপ্রিয়

চিকিৎসার বকেয়া ১৯ লাখ টাকা, মৃত্যুর পরও মিজানের মরদেহ নিয়ে অনিশ্চয়তা

নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের পাশে থাকার বার্তা, সহায়তার আশ্বাস খলিলুর রহমানের

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে