, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’ সালাম না দেওয়াকে কেন্দ্র করে ম্যাক্সে কর্মীকে মারধরের অভিযোগ দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ অপরাধী চক্রের লাগাম টানতে ২৪ বছর পর ‘ক্লিন হার্ট’-এর আদলে অভিযান সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে সিআরএর নতুন সদস্যদের বরণ পার্কিংয়ে দোকান, সড়কে গাড়ি—জিইসি মোড়ে অনিয়মের জট ল্যাবএইডে ডেলিভারি চিকিৎসার খরচ নিয়ে প্রশ্ন, ৬৫ হাজার থেকে বিল ৯৮ হাজার চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে শামা ওবায়েদের আহ্বান

তিন দিন ধরে ঘর তালাবদ্ধ, রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ১৪৩ পড়া হয়েছে

তিন দিন ধরে ঘর তালাবদ্ধ, রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

স্বাধীন খবর ২৩/০৮/২৬, রংপুর প্রতিনিধি

রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি বাড়ির তালা ভেঙে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), সন্তান প্রার্থী চক্রবর্তী (২৫) ও প্রীয়ম চক্রবর্তী (১২)।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িটি বেশ কিছুদিন ধরে তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে চারজনের মরদেহ পাওয়া যায়।

তবে তাঁদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের কীভাবে মৃত্যু হয়েছে, কিংবা এর পেছনে কোনো অপরাধের ঘটনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ওসি নাজমুল কাদের বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

চারজনের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’

তিন দিন ধরে ঘর তালাবদ্ধ, রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬