, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে শামা ওবায়েদের আহ্বান আইনে স্বীকৃতি, তবু বদলায়নি গৃহকর্মীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অজয় বাঙ্গার সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রাথমিক শিক্ষায় এআই: এবার শিক্ষক প্রশিক্ষণে জোর মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপে সিএফটিসির দায়িত্বে যারা ঢাকায় শুরু পাকিস্তানি পণ্যের প্রদর্শনী, অংশ নিয়েছেন শতাধিক প্রতিষ্ঠান যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা: ঢাকার তিন সংকটে দ্রুত পদক্ষেপের নির্দেশ সামনে রেখে বাংলাদেশের ‘কণ্ঠস্বর’ ঠিক করার প্রস্তুতি পিপলস হাসপাতাল ঘিরে পুরোনো বিতর্ক, পার্কিং ও রোগীসেবায় নতুন অভিযোগ

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে শামা ওবায়েদের আহ্বান

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আহ্বান
ডিজিটাল হয়রানি প্রতিরোধ ও ই-কমার্স সম্প্রসারণ নিয়েও আলোচনা

স্বাধীন খবর নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর:

বাংলাদেশে কার্যালয় খোলার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে গতকাল মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতির বিভিন্ন বিষয় উঠে আসে।
বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর প্রসঙ্গ তুলে ধরে দেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্সের বিকাশে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়ী, উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগে (এসএমই) ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি ছিল গঠনমূলক ও ভবিষ্যতমুখী।

জনপ্রিয়

চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি

বাংলাদেশে অফিস খুলতে মেটাকে শামা ওবায়েদের আহ্বান

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে